ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আক্কেল দাঁতের ব্যথা: ঘরোয়া পদ্ধতিতে সাময়িক সস্তি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

আক্কেল দাঁত ওঠার সময় মাড়ি ফুলে যাওয়া, তীব্র ব্যথা ও চোয়ালে অস্বস্তি অনেকের পরিচিত অভিজ্ঞতা। মাড়ির একেবারে শেষ প্রান্তে ওঠা এই দাঁত অনেক সময় সোজাভাবে না উঠে বাঁকা হয়ে বের হয়, যা মাড়িতে চাপ সৃষ্টি করে এবং কখনো মাড়ি ফেটে যাওয়ার কারণ হতে পারে। এর ফলে শুরু হয় তীব্র যন্ত্রণা।

দাঁতের ব্যথা শুরু হলে তাৎক্ষণিকভাবে দন্ত চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। এ ক্ষেত্রে ঘরে থাকা কিছু সাধারণ উপাদান সাময়িকভাবে ব্যথা ও ফোলা কমাতে সহায়তা করতে পারে, তবে এগুলো চিকিৎসার বিকল্প নয়।

আক্কেল দাঁতের ব্যথা ও মাড়ির ফোলা কমাতে হালকা গরম লবণ পানি ব্যবহার করা যেতে পারে। এক গ্লাস হালকা গরম পানিতে আধা চা-চামচ লবণ মিশিয়ে ৩০ থেকে ৪০ সেকেন্ড মুখে রেখে কুলকুচি করা যেতে পারে। দিনে তিন থেকে চারবার এভাবে কুলি করলে মুখের পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং অস্বস্তি কমাতে সহায়তা করে।

লবঙ্গের ইউজেনল ব্যথা কমাতে সাহায্য করে। একটি আস্ত লবঙ্গ আক্রান্ত দাঁতের পাশে রেখে এর রস ধীরে ধীরে বের হতে দেওয়া যায়। লবঙ্গের তেল ব্যবহার করতে চাইলে তুলোর ছোট বলে দুই-তিন ফোঁটা তেল লাগিয়ে আক্রান্ত স্থানে অল্প সময়ের জন্য রাখা যেতে পারে।

চোয়াল ফুলে গেলে বা ব্যথা ছড়িয়ে পড়লে বাইরে থেকে ঠান্ডা সেঁক দিতে পারেন। কয়েকটি বরফ কাপড় বা তোয়ালে দিয়ে মুড়ে ব্যথার পাশের চোয়ালে ১০ থেকে ১৫ মিনিট ধরে রাখলে ফোলা ও ব্যথা সাময়িকভাবে কমতে পারে।

ঘরোয়া এসব পদ্ধতি মূলত সাময়িক স্বস্তির জন্য। আক্কেল দাঁত যদি বাঁকা হয়ে ওঠে, বারবার ব্যথা বা মাড়ি ফুলে যায়, মুখ খুলতে সমস্যা হয়, পুঁজ বের হয়, জ্বর আসে কিংবা ব্যথা দীর্ঘস্থায়ী হয়, তাহলে দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সুইজারল্যান্ডের পাহাড়ে তাপমাত্রার নতুন রেকর্ড

আক্কেল দাঁতের ব্যথা: ঘরোয়া পদ্ধতিতে সাময়িক সস্তি

আপলোড সময় : ০৪:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬