সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শাহীন কাদিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহীন কাদির (৪৮) ওই গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে এবং এনসিপির ধর্মপাশা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বসতঘরের ভেতরে শাহীন কাদিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে ধর্মপাশা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
তিনি জানান, ময়নাতদন্তের পর শাহীন কাদিরের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অনলাইন ডেক্স 























