ঢাকা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

পেশাগত নিবন্ধন, ‘ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল)’ কোর্সের নাম পরিবর্তন, উচ্চশিক্ষার সুযোগ পুনরায় চালু, সরকারি শূন্যপদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টিসহ ১০ম গ্রেড প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ডেন্টাল ডিপ্লোমাধারী শিক্ষার্থী ও পেশাজীবীরা। সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব দাবি জানান।

বক্তারা জানান, ১৯৬৩ সাল থেকে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের মাধ্যমে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা কোর্স পরিচালিত হচ্ছে। বর্তমানে সরকারি ২৩টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এবং শতাধিক বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রতিবছর প্রায় ৫০০ থেকে ৬০০ শিক্ষার্থী এ কোর্স সম্পন্ন করছেন।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কোর্সটি চালু থাকলেও ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন নিশ্চিত হয়নি। ১৯৮৩ সাল থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও কার্যকর সমাধান হয়নি। অন্যদিকে, অন্যান্য সমশিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন দেওয়া হচ্ছে।

সংগঠনের আহ্বায়ক তানভীর আহমেদ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ওয়ার্কিং সার্কেলের আলোকে তৃণমূল পর্যায়ে দন্তসেবা দেওয়ার সুযোগ থাকলেও পেশাগত নিবন্ধন না থাকায় ডেন্টাল ডিপ্লোমাধারীরা প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার হচ্ছেন।

সংগঠনের মুখপাত্র তানজিনা ইয়াসমিন মারিয়া জানান, ডেন্টাল ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার সুযোগ দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। দাবির বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় এসএসসি পরীক্ষায় নাছরীন নবী সর্বোচ্চ ১৩ জিপিএ-৫, ভাটামাথা শীর্ষে

ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন

আপলোড সময় : ১২:১৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬