ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয় থেকে ধর্মের পথে হাঁটলেন অভিনেতা মাসুদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও লেখক হাসান মাসুদ জানিয়েছেন, হজ পালনের পর তার জীবনে ধর্মীয় ও মানসিক পরিবর্তন এসেছে। তিনি বর্তমানে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন, তবে ভালো বিজ্ঞাপনের প্রস্তাব পেলে মাঝে মাঝে কাজ করছেন।

সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মাসুদ তার জীবনধারার পরিবর্তন ও অভিনয় ছাড়ার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘আমি আসলে নিজেকে একটু গুটিয়ে নিয়েছি। এখন আর নাটক বা সিনেমায় অভিনয় করি না। আমার ভেতরে একটা বড় পরিবর্তন এসেছে—একটু ভাববাদী তথা ধার্মিক হয়ে গিয়েছি।’

মাসুদ সম্প্রতি পবিত্র হজ পালন করে মক্কা ও মদিনায় ৪১ দিন কাটিয়ে দেশে ফিরেছেন। তিনি জানান, এই আধ্যাত্মিক রূপান্তর হজে যাওয়ার আগেই শুরু হয়েছিল। তিনি বলেন, ‘পরিবর্তনটা হজের আগে থেকেই শুরু হয়েছিল, এখন বলতে পারেন আমি পুরোপুরি একজন বদলে যাওয়া মানুষ।’

সাক্ষাৎকারে মাসুদ নিজের বই পড়ার অভ্যাস নিয়েও কথা বলেন। তিনি জানান, অতিরিক্ত বই পড়ার ফলে মানসিক ক্লান্তি অনুভব করতেন এবং প্রায় ১২০০ বই নীলক্ষেতে বিক্রি করে দেন। এরপর থেকে বই পড়ার অভ্যাস পুরোপুরি ছেড়ে দিয়েছেন।

হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি সাংবাদিকতায় যুক্ত হন এবং ‘দ্য নিউ নেশন’, ‘দ্য ডেইলি স্টার’ ও ‘বিবিসি বাংলা’র সংবাদদাতা হিসেবে কাজ করেন। ২০০৩ সালে ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে লবণের ন্যায্যমূল্য পাচ্ছেন চাষিরা: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিনয় থেকে ধর্মের পথে হাঁটলেন অভিনেতা মাসুদ

আপলোড সময় : ০৫:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬