ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় আওয়ামী লীগ ও তরিকতের ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগ ও তরিকত ফেডারেশনের ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এর মধ্যে বাংলাদেশ তরিকত ফেডারেশনের ৭ শতাধিক এবং আওয়ামী লীগের ১৩ শতাধিক নেতাকর্মী রয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকালে (২৪ সেপ্টেম্বর) বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

তরিকত ফেডারেশনের কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব ও বরুড়া উপজেলা বাজুসের সভাপতি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রায় ৭শ কর্মী-সমর্থক এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১৩ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

জাকারিয়া তাহের সুমন নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, যারা ভালো কাজ করেন এবং মানুষের কল্যাণে কাজ করতে চান তারা আমার রাজনৈতিক সহযোগী হতে পারেন। তিনি আরও বলেন, দলে যোগ দিয়ে কোনো ধরনের অপকর্ম করলে তা মেনে নেওয়া হবে না এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করা যাবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় আওয়ামী লীগ ও তরিকতের ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান

আপলোড সময় : ১১:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬