ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে শ্রমিক অসন্তোষ, বাফার গোডাউনে কাজ বন্ধ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২২১ Time View

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের বাফার গোডাউনে দীর্ঘদিনের পাওনা টাকা পরিশোধ না হওয়ায় শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে দিয়েছেন। এতে গোডাউনে সার ওঠানামার কাজ ব্যাহত হওয়ায় ট্রাকচালকদের মধ্যে ভোগান্তি সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, নতুন ঠিকাদার দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের পাওনা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তারা জানান, বিএডিসি গোডাউনে সার পরিবহনের ক্ষেত্রে ডিলারদের কাছ থেকে বস্তাপ্রতি ৩ টাকা দেওয়ার কথা থাকলেও সেখানে ১ টাকা করে অতিরিক্ত নেওয়া হয়েছে।

শ্রমিকদের দাবি, গত দেড় বছরে এভাবে কোটি টাকার সমপরিমাণ অর্থ আদায় হয়েছে। এছাড়া, আগে টনপ্রতি শ্রমিকদের ১৪ টাকা ৪০ পয়সা দেওয়া হলেও বর্তমানে তা কমে ১ টাকা ১০ পয়সায় নেমে এসেছে।

শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং পাওনা টাকা পরিশোধ না হওয়ায় তারা কাজ বন্ধ করে দিয়েছেন। এই পরিস্থিতিতে ট্রাক থেকে সার আনলোড করতে না পারায় দূর-দূরান্ত থেকে আসা চালকরাও বিপাকে পড়েছেন।

মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঠিকাদার আব্দুল মজিদ মন্ডল জানান, কিছু শ্রমিক সরকারের বিরুদ্ধে উস্কানী দিয়ে কাজের ব্যাঘাত ঘটাচ্ছেন। বিসিআইসির উপ-মহাব্যবস্থাপক আবু সাইদ রব্বানী বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং সমাধান না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

লালমনিরহাটে শ্রমিক অসন্তোষ, বাফার গোডাউনে কাজ বন্ধ

আপলোড সময় : ০২:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬