ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে এতিম শিশুর ওপর নির্যাতনের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

পটুয়াখালীতে টাকা চুরির অভিযোগে ৬ষ্ঠ শ্রেণির এক এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তার ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কলাপাড়া উপজেলার গামুড়িবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে, তবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।

শিশুটির মা নাজমা বেগম অভিযোগ করেন, তার ছেলে জিসান হোসেনকে পাঁচ হাজার টাকা চুরির অপবাদে নির্যাতন করা হয়। অভিযোগ রয়েছে, আব্দুল হাই তালুকদার নামের এক ব্যক্তি শিশুটিকে ধরে নিয়ে গিয়ে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গোয়ালঘরে শিকলে বেঁধে রাখেন। মা সেখানে গেলে তাকেও নির্যাতন করা হয়।

জানা গেছে, নির্যাতনের পর মা ও ছেলে তিন দিন ধরে বাড়িতে অবরুদ্ধ ছিলেন। স্থানীয় এক ব্যক্তির সহায়তায় তারা হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল সূত্রে জানা যায়, মা ও শিশুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু তালুকদার সাংবাদিকদের বলেন, শিশুটি চোর এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে মা ও ছেলের ওপর নির্যাতনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, এ বিষয়ে তার কাছে কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের দাবি, শান্তি স্থাপন করেছেন তিনি, অন্যরা কেবল কথায় সীমাবদ্ধ

পটুয়াখালীতে এতিম শিশুর ওপর নির্যাতনের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

আপলোড সময় : ১০:১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬