ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগ পরিচয়ে আটক আবু বক্কর সিদ্দিককে মুক্তি দিল পুলিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ঢাকার ধামরাইয়ে যুবলীগ পরিচয়ে আটক আবু বক্কর সিদ্দিক (৫৫) কে পুলিশ এক ঘণ্টা পর মুক্তি দিয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ধামরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের পর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতা সাব্বির হোসেন জনি এসে আবু বক্করকে দলের কর্মী দাবি করেন। জানা যায়, আবু বক্কর যুবলীগের ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

আটকের সময় ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, আবু বক্করকে একটি তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। পরে তাকে আটক করা হয়নি বলে দাবি করেন তিনি।

এদিকে, আবু বক্কর সিদ্দিক মুঠোফোনে বলেন, তিনি আটক হননি এবং বিজেপির কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সাব্বির হোসেন জনি জানান, আবু বক্কর ৫-৭ বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত আছেন এবং ২০২৩ সালে দলের কমিটি হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, আটককৃত ব্যক্তির বিষয়ে ভুল তথ্য ছিল এবং পরে যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সফরের সময়সীমা নির্ধারণ করবে প্রধানমন্ত্রীর কর্মসূচি: পররাষ্ট্র সচিব

যুবলীগ পরিচয়ে আটক আবু বক্কর সিদ্দিককে মুক্তি দিল পুলিশ

আপলোড সময় : ০৩:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬