চার দফা দাবি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকায় অপ্রতিম হত্যার বিচার দাবি করে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন। এর আগে বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের জানাজা শেষে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন।
শিক্ষার্থীদের চারটি দাবি হলো- প্রীতম হত্যায় জড়িতদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা, দ্রুত বিচার নিশ্চিত করা, কুমিল্লার জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার পুলিশের ব্যর্থতা স্বীকার করা, এবং বিশ্ববিদ্যালয় এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা করা।
এছাড়া, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
অনলাইন ডেক্স 























