জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অন্য রাষ্ট্রগুলো কেবল শান্তির কথা বললেও তিনি বাস্তবে শান্তি স্থাপন করেছেন। এই বক্তব্য তিনি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রদান করেন।
ট্রাম্প তার বক্তব্যে মার্কিন শ্রেষ্ঠত্ব ও শক্তির কথা তুলে ধরে বলেন, “ইতিহাসের সবচেয়ে অসাধারণ দেশের প্রেসিডেন্ট হিসেবে, বিপজ্জনক ব্যক্তিদের আর একদিনও বেড়ে উঠতে দিতে রাজি না আমি। যেখানে অন্যরা শুধুমাত্র কথা বলেছে, আমি কাজ করে দেখিয়েছি।”
তিনি আরও বলেন, আমেরিকা অন্য দেশের মতো কেবল সাহসের কথা বলেনি, বরং তা কাজে করে দেখিয়েছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত করার প্রতিশ্রুতি দেন।
বক্তব্যের একটি বড় অংশজুড়ে ইরানের প্রসঙ্গ টেনে নেন ট্রাম্প। তিনি বলেন, বর্তমান বিশ্বে ইরানের চেয়ে বড় কোনো হুমকি আর হতে পারে না এবং তিনি দেশটিকে আর বাড়তে দেবেন না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়, যার ফলে দুই পক্ষের মধ্যে ৪০ দিন যুদ্ধ চলে। যদিও পরবর্তীতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, তবে তা পুরোপুরি কার্যকর হয়নি। ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
অনলাইন ডেক্স 




















