ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের আস্থা হারিয়েছে বর্তমান সরকার: নাহিদ ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২২৮ Time View

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জনগণের আস্থা হারিয়েছে বর্তমান সরকার। তিনি অভিযোগ করেছেন যে, সরকার শক্তি প্রয়োগের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করছে, যা বর্তমান ক্যাম্পাসের চিত্রে প্রতিফলিত হচ্ছে।

শুক্রবার (৭ আগস্ট) বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমানের মিন্টু রোডের বাসভবনে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে এক চিত্র প্রদর্শনীতে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সরকারিভাবে যে জুলাই উদ্‌যাপন করা হয়েছে, তা দলীয়ভাবে হয়েছে এবং জুলাইকে বিকৃত করা হয়েছে। তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগ আমলে এই উদ্‌যাপন হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছু হটেছে এবং আওয়ামী লীগকে ঠেকানোর ব্যাপারে তাদের অবস্থানও এখন দুর্বল।

বর্তমান সরকার সম্পর্কে এনসিপি নেতা বলেন, কাঠামো পরিবর্তন না হলে তারা ফ্যাসিবাদ হয়ে উঠবে। জুলাই সনদের বাস্তবায়ন না করলে আওয়ামী লীগের মতো তাদের পক্ষেও দেশ পরিচালনা করা সম্ভব হবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ

জনগণের আস্থা হারিয়েছে বর্তমান সরকার: নাহিদ ইসলাম

আপলোড সময় : ১০:৫০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬