ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ছাত্রনেতা জাকির হোসাইনের বাবা আব্দুল জলিল মারা গেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের বাবা আব্দুল জলিল মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) তার মৃত্যুর খবর জানা গেছে।

জাকির হোসাইন নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজ দুপুর ১২টা ২২ মিনিটে একটি পোস্টে লেখেন, ‘আমার বাবা আর নেই… ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।’ তবে আব্দুল জলিলের মৃত্যুর কারণ ও দাফনের সময়-স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এস এম জাকির হোসাইন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের জুলাইয়ে অনুষ্ঠিত ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

জাকির হোসাইনের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরে এমফিল গবেষণার সঙ্গেও যুক্ত হন।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আব্দুল জলিলের পাঁচ ছেলে ও চার মেয়ের মধ্যে জাকির হোসাইন অষ্টম সন্তান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

সাবেক ছাত্রনেতা জাকির হোসাইনের বাবা আব্দুল জলিল মারা গেছেন

আপলোড সময় : ০৪:৪৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬