ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিএস হেলথ ক্যাডার ডে উদযাপন, ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২২৮ Time View

বাংলাদেশ সিভিল সার্ভিস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন (বিসিএসএইচসিএ) দেশের স্বাস্থ্য খাতের ইতিহাসে প্রথমবারের মতো ‘হেলথ ক্যাডার ডে-২০২৬’ উদযাপন করেছে। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এই অনুষ্ঠানে ব্যাংকিং পার্টনার হিসেবে প্রিমিয়ার ব্যাংক অংশগ্রহণ করে।

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশের পেশাজীবী আন্দোলনের ইতিহাস আমাদের গর্বের অংশ। ১৯৭৮ সালে চিকিৎসক, প্রকৌশলী ও কৃষিবিদদের আন্দোলন পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি কোভিড ১৯ ভ্যাকসিন দেশে আনার উদ্যোগেও সম্পৃক্ততার কথা উল্লেখ করেন।

ডা. আরিফুর রহমান বিসিএস হেলথ ক্যাডারের চিকিৎসক ও সদস্যদের জন্য প্রিমিয়ার ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সুবিধার কথাও তুলে ধরেন। তিনি চেম্বার, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন বা সম্প্রসারণে এসএমই লোন, প্রেফারেনশিয়াল এফডিআর রেট, প্রি অ্যাপ্রুভড ক্রেডিট কার্ড, হোম ও অটো লোনে বিশেষ সুবিধা এবং কিউআর কোড ভিত্তিক ডিজিটাল অ্যাপ্লিকেশনের কথা উল্লেখ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্য খাতের পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, নীতি-সংলাপ জোরদার এবং জনগণের জন্য আরও উন্নত ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

বিসিএস হেলথ ক্যাডার ডে উদযাপন, ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক

আপলোড সময় : ০৯:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬