ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জবাবদিহির অভাব রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিপথগামী করে: জহির উদ্দিন স্বপন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

জবাবদিহির অভাব রাজনৈতিক প্রক্রিয়া ও রাষ্ট্রকে বিপথগামী করে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ব্যক্তি ও পারিবারিক জীবনের মতো রাষ্ট্র পরিচালনায়ও জবাবদিহির ঘাটতি বিশৃঙ্খলা সৃষ্টি করে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’ পত্রিকার মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের সঠিক ভোটাধিকার নিশ্চিত হলে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হতো না। তিনি উল্লেখ করেন, সঠিক ভোটাধিকার থাকলে শেখ হাসিনা হয় সরকারে থেকে জবাবদিহি করতেন, অথবা বিরোধী দলের ভূমিকায় থাকতেন।

গণমাধ্যমের অপব্যবহার ও জবাবদিহিতা প্রসঙ্গে সাবেক তথ্যমন্ত্রী বলেন, দেশে মিডিয়া সেক্টরে সুশাসনের অভাব রয়েছে। তিনি দাবি করেন, বড় মিডিয়া হাউজগুলো আইন বা জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে পারে না এবং জনগণের অধিকার রয়েছে তাদের কার্যক্রম জানার।

অতীতের গণমাধ্যম ট্রায়ালের সমালোচনা করে তিনি বলেন, কিছু গণমাধ্যম ক্ষমতাসীনদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে চরিত্রহননের চেষ্টা করেছে। তিনি জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের সমর্থনকারী সংবাদমাধ্যমগুলোর ভূমিকাকে প্রশংসা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

জবাবদিহির অভাব রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিপথগামী করে: জহির উদ্দিন স্বপন

আপলোড সময় : ১২:০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬