ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে নতুন দায়িত্বে ডা. আতিকুর রহমান খান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৩০ Time View

নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পদে প্রশাসনিক রদবদল করা হয়েছে। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আতিকুর রহমান খানকে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. আর হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডা. আতিকুর রহমান খান বর্তমান দায়িত্বের পাশাপাশি আরএমও (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশ অনুযায়ী, বর্তমানে আরএমওর দায়িত্বে থাকা ডা. মো. রোকনুজ্জামানকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে ডা. আতিউর রহমান খানকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা, চিকিৎসাসেবা ব্যবস্থাপনায় সমন্বয় নিশ্চিত করা এবং দায়িত্ব বণ্টনে শৃঙ্খলা আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রয়েছে। নতুন দায়িত্ব অর্পণের মাধ্যমে হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে নতুন দায়িত্বে ডা. আতিকুর রহমান খান

আপলোড সময় : ০৯:৩২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬