দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (স্থানীয় সময়) বেলা ৩টায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মাহদী আমিন বলেন, আগামী মাসের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় যাওয়া শুরু হবে।
মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের খুলেছে। মাহদী আমিন মালয়েশিয়া সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মানবসম্পদ মন্ত্রী সেরি আর রামানানের সহযোগিতায় এই অগ্রগতি সম্ভব হয়েছে।
তিনি জানান, মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ও কাজের পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। মাহদী আমিন সাধারণ মানুষকে দালাল ও অসাধু চক্রের প্রতারণা থেকে রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।
প্রথম ধাপের কর্মী নিয়োগ প্রক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বোয়েসেলকে প্রাধান্য দেওয়া হবে। মাহদী আমিন বলেন, মালয়েশিয়া সরকার চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত রিক্রুটিং এজেন্সির সংখ্যা নির্ধারণ করবে।
অনলাইন ডেক্স 
























