ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল ইসলামকে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরিচ্যুত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান।

অধ্যাপক মাহবুবুর রহমান জানান, এই সিদ্ধান্তটি অন্যান্য বিশ্ববিদ্যালয়সহ সমপর্যায়ের সব প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানানো হবে।

এর আগে বাংলা বিভাগের অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে আনা একই অভিযোগের বিষয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩০ কর্ম দিবসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গত মাসে হয়রানীর শিকার এক ছাত্রী রেজাউল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিষ্কার করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত

আপলোড সময় : ১০:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬