ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরের মালিকানা নিয়ে বিরোধ, প্রবাসীর বাবা-মাকে কুপিয়ে জখম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৩৩ Time View

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের মালিকানা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বাবুটিপাড়া ইউনিয়নের দৈয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় কাতার প্রবাসী বিল্লাল হোসেন প্রাণে রক্ষা পেলেও তার বৃদ্ধ বাবা-মা ও পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন দৈয়ারা গ্রামের জয়নাল আবেদীন (৭৫), তার স্ত্রী মনোয়ারা বেগম (৭০), বিল্লাল হোসেন, তার মেয়ে হাজেরা বেগম ও বড় ছেলে বাবুল। আহতদের প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত ২ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগীরা জানান, পুকুরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধ চলছিল। হামলার সময় শরীফ, হোসেন ও আকতারের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় বিল্লাল হোসেন দোতলার ছাদে উঠে নিজেকে রক্ষা করেন।

বিল্লাল হোসেন বলেন, “আমাকে না পেয়ে তারা আমার বাবা-মা, ভাই ও বোনের ওপর হামলা চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

পুকুরের মালিকানা নিয়ে বিরোধ, প্রবাসীর বাবা-মাকে কুপিয়ে জখম

আপলোড সময় : ১১:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬