ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এনসিপি গাড়িবহরে হামলা, নেতাদের ব্রিফিং

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

সিলেটের গোলাপগঞ্জে এবং পাঁচ মাইল বাজারে বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর এনসিপির নেতারা জেলা সার্কিট হাউসে একটি ব্রিফিং করেন।

ব্রিফিংয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেন, ছাত্রদলের সদস্যরা তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, 'জিয়ার সৈনিক এক হও' স্লোগান দিয়ে হামলাকারীরা তাদের গাড়িতে ইট-পাথর ছুড়ে মেরেছে।

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে নিয়ে যাচ্ছে। তিনি সরকারের সন্ত্রাসী চরিত্রের বিরুদ্ধে জনগণকে নিয়ে প্রতিরোধের ঘোষণা দেন।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে এনসিপির নেতারা সিলেট সার্কিট হাউসে পৌঁছান এবং পরে কানাইঘাটের উদ্দেশে রওনা দেন। এনসিপি নেতা আব্দুল ওয়াদুদ শিপন জানান, তারা কানাইঘাট থেকে ফেরার পর গোলাপগঞ্জে যাওয়ার পরিকল্পনা করেছেন।

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সম্রাট তালুকদার জানান, এনসিপি নেতারা কানাইঘাটের উদ্দেশে রওনা দিয়েছেন এবং এ বিষয়ে পুলিশ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত

সিলেটে এনসিপি গাড়িবহরে হামলা, নেতাদের ব্রিফিং

আপলোড সময় : ১০:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬