ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে ৭টি খালের পুনঃখনন শেষে ৭ কোটি ৮১ লাখ টাকা ফেরত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

ফেনী জেলায় সরকারের খাল পুনঃখনন কর্মসূচির আওতায় ৭টি খালের খননকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্পের অবশিষ্ট ৭ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৩৪৩ টাকা জেলা প্রশাসন রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই ৭টি খালের পুনঃখনন প্রকল্পে মোট ১২ কোটি ২৭ লাখ ৫ হাজার ৪৭৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে ৪ কোটি ২১ লাখ ২৪ হাজার ১৩৫ টাকা ব্যয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ফেনী জেলা প্রশাসক সূত্র জানায়, সোনাগাজী উপজেলার ডাংগি খালের জন্য ৫ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ৯৪৫ টাকা, ফুলগাজী উপজেলার তারালিয়া ও নোয়াপুরের গতিয়া খালের জন্য ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা বরাদ্দ ছিল। এছাড়া অন্যান্য খালের জন্যও যথাক্রমে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল।

জেলা প্রশাসক মনিরা হক কালবেলা জানান, খাল পুনঃখনন কর্মসূচিতে ফেনীতে ৭টি খালের কাজ শেষ হয়েছে এবং প্রকল্পের উদ্বৃত্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জানান, কাজ শুরু করতে দেরি হওয়ায় সময় কমে গেছে, তবে ৩০ জুনের মধ্যে খনন কাজ সম্পন্ন হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত

ফেনীতে ৭টি খালের পুনঃখনন শেষে ৭ কোটি ৮১ লাখ টাকা ফেরত

আপলোড সময় : ০৪:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬