ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুলগেরিয়াতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন নিয়ে ইরানের উদ্বেগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

বুলগেরিয়ার বেজমের বিমানঘাঁটিতে সাময়িকভাবে মার্কিন সামরিক বিমান মোতায়েনের অনুমতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তার জন্য বেজমের বিমানঘাঁটিতে মার্কিন বিমান মোতায়েনের অনুমতি দেওয়া ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সহায়তার শামিল। তিনি এ ধরনের পদক্ষেপকে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন এবং দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী বলে মন্তব্য করেন।

ইরান এর আগে সতর্ক করে বলেছিল, যেসব দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান পরিচালনার সুযোগ দেবে, তাদের পরিণতি ভোগ করতে হতে পারে।

এদিকে, সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কনস্টান্টিনোস কোম্বোসের সঙ্গে আলাপকালে আরাগচি দেশটির ভূখণ্ডে বিদেশি সামরিক ঘাঁটিগুলো যেন ইরানের বিরুদ্ধে ব্যবহার না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

গত সপ্তাহে বুলগেরিয়ার পার্লামেন্ট বেজমের বিমানঘাঁটিতে সর্বোচ্চ আটটি মার্কিন কেসি-১৩৫ ট্যাংকার বিমান এবং ২৫০ জন সামরিক সদস্য মোতায়েনের অনুমোদন দেয়। তবে বুলগেরিয়া জানিয়েছে, ওই ঘাঁটিতে কোনো আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করা হবে না এবং এ সিদ্ধান্তের ফলে দেশটি কোনো সামরিক অভিযানের পক্ষ হয়ে যাচ্ছে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত

বুলগেরিয়াতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন নিয়ে ইরানের উদ্বেগ

আপলোড সময় : ১০:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬