ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে এনসিপির প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। সংগঠনটির দাবি, হামলায় ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া জানান, হবিগঞ্জ ও ফুলবাড়ীতে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে ছাত্রশক্তির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল জানান, এনসিপির মিছিলে ছাত্রলীগের কর্মীরা অংশ নেয়। এ সময় ছাত্রদলের এক কর্মী হামলার শিকার হন। তিনি অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্র লীগের কর্মীরা এনসিপির হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। কয়েকজন আহত হয়েছেন, তবে এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে, যেখানে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আজ বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত

কুড়িগ্রামে এনসিপির প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ

আপলোড সময় : ০৯:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬