ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর চুপ থাকার ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আজ থেকে তিনি আর কোনো কথা বলবেন না এবং চুপ থাকবেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ছাত্রদল হামলা চালিয়ে এনসিপির গাড়িগুলো ভাঙচুর করেছে এবং তার ওপরও হামলা হয়েছে। তিনি বলেন, হামলার কারণ হিসেবে তার কথা বলার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, “পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখবো।”

তিনি হবিগঞ্জের ঘটনার বিষয়ে বলেন, গতকাল রাতে মামলাও করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, হামলায় অনেকের হাত ভেঙে গেছে এবং কিছু ব্যক্তির চোখ তোলা হয়েছে। তিনি দাবি করেন, হামলাকারীদের ভিডিও ফুটেজে দেখা গেছে এবং সেখানে কিছু কারেকশন আসছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়ে বলেন, তিনি চান যে, একজন ইন্টার্নের চোখ ফিরিয়ে দেওয়া হোক। তিনি বলেন, “আমরা বাংলাদেশে আর কোনো সহিংসতার রাজনীতি দেখতে চাই না।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত

হামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর চুপ থাকার ঘোষণা

আপলোড সময় : ০৭:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬