ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতাদের যাত্রা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৩১ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে তাদের যাত্রা শুরু হয়।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের জানান, তারা আহত ও শহীদ ভাইদের বিচার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবি জানাচ্ছেন। তিনি বলেন, জুলাই মাসে তারা দেশব্যাপী পদযাত্রা করছেন।

পাটওয়ারী অভিযোগ করেন, হবিগঞ্জ জেলায় তাদের পূর্বঘোষিত কর্মসূচির পর মিডিয়া টিমের ওপর হামলা হয়েছে। তিনি দাবি করেন, হামলাকারীরা তাদের ড্রাইভারকে মারধর করেছে এবং একজন ছাত্রের চোখ তুলে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে এবং তাদের গাড়ি বহর আটকে দেওয়া হয়েছে। এনসিপির নেতারা হবিগঞ্জের একটি পুলিশ ফাঁড়িতে ছাত্রদল ও যুবদলের ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এনসিপির নেতাদের মধ্যে ছিলেন আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, ডা. মাহমুদা মিতু, সার্জিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের গড় আয়ু পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বেশি

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতাদের যাত্রা

আপলোড সময় : ০১:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬