ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২২৯ Time View

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে বের হওয়ার সময় দলের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এনসিপির নেতারা হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন।

হামলার পর সারজিস আলম অভিযোগ করেন, তাদের গাড়িতে ছাত্রদল হামলা করেছে। তিনি বলেন, ছাত্রলীগের মতো বেপরোয়া হয়ে ছাত্রদলও একই পথে হাঁটছে। সারজিস আলম বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। হামলার সময় হামলাকারীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে পেপসির বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করে। হামলার মুখে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সারজিস আলম তার ফেসবুক অ্যাকাউন্টে হামলার বিষয়ে লিখেছেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’ সিলেটের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানিয়েছেন, হামলার তথ্য পাওয়া গেছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিন দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যব্যবস্থা ও অন্যান্য প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমিরের অভিযোগ

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

আপলোড সময় : ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬