ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২১০ Time View

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা প্রকাশ করেছে। বুধবার (২৯ জুলাই) রাজধানীর বনানীর শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, নতুন বহরে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত হবে। ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে এসব বিমান বহরে যুক্ত হবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ইউএস-বাংলা দেশের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক এয়ারলাইন্সে পরিণত হয়েছে এবং নিরাপত্তা ও সেবার মান বজায় রাখার কারণে প্রতিষ্ঠানটি এ অবস্থানে পৌঁছেছে।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বোয়িং উড়োজাহাজ সংযোজনের এই উদ্যোগ বাংলাদেশের অর্থনীতি, পর্যটন, বাণিজ্য ও কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ। ইউএস-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা বাড়বে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ইউএস-বাংলা ইতোমধ্যে পাইলট ও এয়ারক্রাফট প্রকৌশলী তৈরির উদ্যোগ নিয়েছে এবং পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি এভিয়েশন ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা

আপলোড সময় : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬