ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১৬

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২৪২ Time View

ঢাকায় হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। মৃত ৬ শিশুর সবাই ঢাকা জেলার বাসিন্দা। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৬৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে ও হামের উপসর্গে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে, আর ৭২১ জন হামের উপসর্গে মারা গেছেন।

এছাড়া, একই সময়ে পরীক্ষায় প্রমাণিতভাবে ১৫ হাজার ২৭২ জন হামে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন, যাদের মধ্যে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।

ঢাকা বিভাগে ১৫ মার্চ থেকে ২৫ জুলাই পর্যন্ত হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হামের উপসর্গে ৩৭৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ৫৭৫ জন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

ঢাকায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১৬

আপলোড সময় : ০৭:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬