ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ব্যবসায়ীর জমিতে নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২৩৭ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর জমিতে নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা চাঁদা না পেয়ে জমির সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং নিজেদের নামে সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মাসুম মিয়া জানান, তিনি ২০০৮ সালে বৈধ দলিলের মাধ্যমে দাউদপুর ইউনিয়নের লক্ষ্যা-শিমুলিয়া মৌজায় ৯ শতাংশ জমি কিনেন। তিনি দাবি করেন, প্রায় ১৮ বছর ধরে জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন এবং সেখানে সীমানা প্রাচীর ও পিলার নির্মাণ করেছেন।

গত ২২ জুলাই মাসুম জমিতে বালু ভরাটের কাজ শুরু করলে রয়েল পার্টিকেল মিলের এমডি আব্দুল্লাহ মোহাম্মদ ইসার নির্দেশে ২০ থেকে ২২ জনের একটি দল এসে নির্মাণকাজে বাধা দেয়। তারা মাসুমের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই রাতেই জমিতে প্রবেশ করে সীমানা প্রাচীর ও পিলার ভেঙে ‘আব্দুল্লাহ মোহাম্মদ ইসা’ নামের একটি অস্থায়ী সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টা চালায়।

মাসুমের ভাই আলী হোসেন জানান, একই জমি নিয়ে পূর্বে দায়ের হওয়া একটি মামলার তদন্ত আদালতের নির্দেশে সম্পন্ন হয়। প্রতিপক্ষ মামলা প্রত্যাহার করার পর তারা নির্মাণকাজ শুরু করেন। তবে তাদের কাজে বাধা দেওয়া, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

রূপগঞ্জে ব্যবসায়ীর জমিতে নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ

আপলোড সময় : ০৪:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬