ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা, বিজিবির প্রতিরোধ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২৩৬ Time View

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে ৬ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির সামন্তা বিওপির টহল দল সেই চেষ্টা প্রতিহত করেছে।

শনিবার (২৫ জুলাই) সকালে বিজিবি’র মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মুন্সি এমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএসএফ’র ৯ ব্যাটালিয়নের অধীন সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ভোর ৫ টার দিকে ৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। বিজিবির টহল দলের তৎপরতায় তারা প্রতিহত হয় এবং জিরো লাইন থেকে হটিয়ে দেওয়া হয়। বর্তমানে ওই ব্যক্তিরা ভারতীয় অংশে ৩০ গজ অভ্যন্তরে অবস্থান করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা, বিজিবির প্রতিরোধ

আপলোড সময় : ১২:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬