ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখ খানের নামে ভাইরাল পোস্ট ভুয়া, নেই কোনো সমর্থন বার্তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২৩৩ Time View

ভারতের নিট (এনইইটি) পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে দিল্লির যন্তর-মন্তরে শিক্ষার্থীদের টানা আন্দোলন চলছে। এই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমর্থন জানালেও, বলিউডের শাহরুখ খানের নাম নিয়ে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে দাবি করা হয়, শাহরুখ খান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। পোস্টটিতে শিক্ষার্থীদের আন্দোলনকে স্বচ্ছ, ন্যায্য ও জবাবদিহিমূলক শিক্ষাব্যবস্থার দাবির সঙ্গে যুক্ত করা হয়।

তবে যাচাই করে দেখা গেছে, শাহরুখ খানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট নেই। ফলে ওই স্ক্রিনশটটি ভুয়া বলে নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী শাহরুখের নাম ব্যবহার করে পোস্টটি তৈরি করেছেন।

ঘটনার পর শাহরুখের ভক্তরা ভুয়া পোস্ট ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগ তুলেছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের সমালোচনা করেছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, নিট প্রশ্নফাঁসের অভিযোগে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে বলিউডের কয়েকজন তারকা প্রতিক্রিয়া জানিয়েছেন, তবে শাহরুখ খান এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

শাহরুখ খানের নামে ভাইরাল পোস্ট ভুয়া, নেই কোনো সমর্থন বার্তা

আপলোড সময় : ০৮:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬