সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিতর্কিত ঘটনার বিষয়ে নতুন বক্তব্য দিয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেছেন, ওই তরুণী নিজেই এমপি গাজী নজরুলের সেবায় নিয়োজিত থাকার দাবি করেছিলেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ৫ নং শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি জানান, তরুণীটি দাবি করেছিলেন যে, তিনি অন্য কোথাও বিয়ে করবেন না এবং এমপি সাহেবকে সেবা করে যাবেন।
মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, এই ঘটনার কারণে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গাজী নজরুলকে সম্পূর্ণভাবে বহিষ্কার করা হয়েছে এবং তার এমপি পদ বাতিল করা হয়েছে। তিনি উল্লেখ করেন, সংগঠনের নৈতিকতা রক্ষায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনিরুজ্জামান, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শাহাদাত হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন এবং সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসান।
অনলাইন ডেক্স 





















