ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ মাহমুদের সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২৩৩ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি পোস্ট করেন।

পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উল্লেখ করেন, ‘অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।’ উল্লেখ্য, আসিফ মাহমুদ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় গুম হওয়ার পর আজকের এই দিনেই মুক্তি পেয়েছিলেন। চার দিন গুম থাকার পর তিনি রাজপথে ফিরে এসে আন্দোলনে সক্রিয় হন।

শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতার কারণে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন এবং রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের দায়িত্ব পালন নিয়ে বর্তমানে নানা আলোচনা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জি-৭ দেশগুলোর জরুরি মজুত ছাড়ার সিদ্ধান্তে ডিজেলের দাম কমতে শুরু করেছে

আসিফ মাহমুদের সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি

আপলোড সময় : ১০:১৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬