ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বিভাগে অতিভারী বৃষ্টির সতর্কতা, সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৪ জুলাই) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টিপাতের পরও আগামী ২৪ ঘণ্টায় দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের সামনে জনতার ভিড়

তিন বিভাগে অতিভারী বৃষ্টির সতর্কতা, সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আপলোড সময় : ০৩:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬