আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, ২০৩০ বিশ্বকাপে দলের স্কোয়াডে পরিবর্তন আসবে। ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের কয়েকজন খেলোয়াড় আগেই বিদায় নিয়েছেন। অ্যাঞ্জেল ডি মারিয়া ইতোমধ্যে অবসর গ্রহণ করেছেন এবং লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
স্কালোনি বলেন, মেসি ও নিকোলাস ওটামেন্ডির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। তিনি উল্লেখ করেন, ২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর ডি মারিয়া জাতীয় দলের জার্সি তুলে রাখবেন। তবে পরিবর্তনটি ধীরে ধীরে হবে, আকস্মিক বিপ্লবের মাধ্যমে নয়।
বর্তমানে ২৫ থেকে ৩০ বছর বয়সী ফুটবলারদের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে। জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্টিনেজ এবং থিয়াগো আলমাদা ইতোমধ্যে বিশ্বকাপ খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন।
এছাড়া, তরুণ প্রতিভা ভ্যালেন্টিন বারকো, হোসে ম্যানুয়েল লোপেস, নিকো পাজ এবং জুলিয়ানো সিমিওনেরা মূল দলে জায়গা করে নিতে পারেন। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও তার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) স্কালোনিকে ধরে রাখতে চাইলেও তিনি বছরের শেষেই দায়িত্ব ছাড়ার সম্ভাবনা প্রকাশ করেছেন।
অনলাইন ডেক্স 























