ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার নাম ঘোষণা করেছে। তিনি ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হলেন।
গত বছর তেহরানে হামাসের তৎকালীন শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ, গাজায় ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর খলিল আল-হাইয়ার গুরুত্ব ও প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তিনি এখন হামাসের রাজনৈতিক শাখার মূল দায়িত্ব পালন করবেন, যা বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ।
১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণ করা খলিল আল-হাইয়া ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই সংগঠনটির সাথে যুক্ত রয়েছেন। দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে তিনি এমন একটি সময়ে সংগঠনের নেতৃত্ব গ্রহণ করছেন, যখন গাজা উপত্যকায় তীব্র সংঘাত ও মানবিক সংকট চলছে।
অনলাইন ডেক্স 






















