ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগের নির্দেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত অঞ্চল ত্যাগের আহ্বান জানিয়েছে।

রোববার (১৯ জুলাই) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান, ইসরায়েলসহ ১৭টি দেশের কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে। বৈঠকে দক্ষিণ কোরিয়ার নাগরিক ও জাহাজগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

দেশটির দ্বিতীয় উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম জিনা জানান, গত মার্চ থেকে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ লেভেল-৩ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে। তাই জরুরি কাজ না থাকলে স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে লোহিত সাগরে চলাচল করা দক্ষিণ কোরিয়ার জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

ভারতও তাদের নাগরিকদের সতর্ক করেছে। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইরান সফর স্থগিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান

দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগের নির্দেশ

আপলোড সময় : ০৩:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬