মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানে মার্কিন সেনাসদস্যদের নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। শুক্রবার (১৯ জুলাই) জর্ডানে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত হন।
শনিবার মার্কিন সংবাদ মাধ্যম নিউজনেশনের সাংবাদিক হান্না ব্র্যান্ডটের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা কখনোই এমন কিছু দেখতে চাই না। তারা আমাদের দেশের সেবায় নিয়োজিত ছিলেন।" তিনি আরও বলেন, নিহত সেনারা প্রয়োজনে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করতেন, তবে তারা কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতেন না।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "বীর যোদ্ধাদের প্রতি ঈশ্বরের আশীর্বাদ থাকুক। তাদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।"
নিহত দুই সেনাসদস্যের পাশাপাশি আরও একজন মার্কিন সেনা নিখোঁজ রয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের হামলার জবাবে শনিবার বিমান হামলা চালানো হয়েছে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখে, তবে তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের পক্ষ থেকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়া হবে। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগও করেছেন।
অনলাইন ডেক্স 
























