ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে ভারী গাছ খালাসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

চট্টগ্রাম বন্দরের সিসিটি ৩ নম্বর জেটিতে শনিবার (১৮ জুলাই) রাতে জাহাজ থেকে ভারী গাছ খালাসের সময় দুর্ঘটনা ঘটেছে। গ্যান্ট্রি ক্রেনের স্টিলের একটি ওয়্যার ছিঁড়ে যাওয়ার কারণে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বন্দর সূত্রে জানা গেছে, ‘চেং হাই’ নামের বাণিজ্যিক জাহাজ থেকে ১০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন গ্যান্ট্রি ক্রেনের মাধ্যমে গাছ নামানোর সময় একটি স্টিলের ওয়্যার হঠাৎ ছিঁড়ে যায়। এর ফলে গাছটি নিচে থাকা প্রাইম মুভারের (লরি) ওপর পড়ে যায়।

দুর্ঘটনায় প্রাইম মুভারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে শ্রমিক ও অপারেটররা নিরাপদ দূরত্বে থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

বন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনার পরপরই এলাকা নিরাপত্তার স্বার্থে ঘিরে ফেলা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই জেটিতে পণ্য খালাস কার্যক্রমে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক বিবেচনায় কাউকে এগিয়ে দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী

চট্টগ্রাম বন্দরে ভারী গাছ খালাসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা

আপলোড সময় : ১১:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬