ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীদের জন্য ‘চ্যাম্পিয়নশিপ রিং’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২১:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২২৯ Time View

২০২৬ ফিফা বিশ্বকাপ উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে নতুন একটি উদ্যোগ হিসেবে বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ বা আংটি। এটি ইতিহাসে প্রথমবারের মতো ফিফার কোনো প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে।

মার্কিন ক্রীড়াঙ্গনে চ্যাম্পিয়ন দলকে আংটি প্রদান একটি দীর্ঘদিনের ঐতিহ্য। বিশেষ করে এনএফএলের সুপার বোলজয়ীরা এই সম্মান পেয়ে থাকে। এবার সেই সংস্কৃতির সঙ্গে যুক্ত হচ্ছে ফিফা বিশ্বকাপ।

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় শক্তি স্পেন মুখোমুখি হবে। বিজয়ী দলের জন্য থাকবে ঐতিহ্যবাহী ট্রফি, স্বর্ণপদক এবং নতুন এই সম্মাননা।

মোট ২ হাজার ২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হবে, যার মধ্যে ৩০টি আংটি বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে। বাকি ১ হাজার ৯৯৬টি আংটি সমর্থকদের জন্য বিক্রির ব্যবস্থা করা হবে।

প্রতিটি আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে চ্যাম্পিয়ন দলের পরিচয়। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি আংটিই স্বতন্ত্র নম্বরযুক্ত এবং ব্যক্তিগত মাপ অনুযায়ী প্রস্তুত করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী আংটি তুলে দেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য গ্রেপ্তার

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীদের জন্য ‘চ্যাম্পিয়নশিপ রিং’

আপলোড সময় : ০১:২১:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬