ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২৩৩ Time View

রংপুরের পীরগাছায় পৃথক দুটি ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সুখানপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা 'দোলনচাঁপা এক্সপ্রেস' ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছানোর আগে সুখানপুকুর রেলগেট এলাকায় এক নারী কাটা পড়েন। এর ১০ মিনিট পর সান্তাহার থেকে ছেড়ে আসা 'পদ্মরাগ এক্সপ্রেস' ট্রেনটি একই এলাকায় আরেক নারীকে কাটা দেয়। দুটি মৃত্যুর ঘটনা সুখানপুকুর রেলগেট থেকে আধা কিলোমিটার দক্ষিণ ও উত্তর সীমানার মধ্যে ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের বাহ্যিক অবয়ব দেখে একজনের বয়স আনুমানিক ২৫-২৬ বছরের তরুণী এবং অন্যজন পঞ্চাশোর্ধ্ব নারী বলে মনে হচ্ছে।

পীরগাছা রেলস্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, ১০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে, একই দিনে নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে ২২ বছর বয়সী মুহিদ খান রিফাত নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) ভোরে শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

রংপুরে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

আপলোড সময় : ০৭:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬