বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর অভাব নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। তিনি শুক্রবার (১৭ জুলাই) ফেসবুক পোস্টে এই তথ্য জানান।
জাইমা রহমান বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। তারা স্কাউটিং, বিজ্ঞানমেলা, বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, পরিবেশ রক্ষা, সঙ্গীত, শিল্পকলা, ভাষা শিক্ষা এবং কোডিংসহ নানা বিষয়ে অসাধারণ অর্জন করেছেন। তাদের মেধা ও কঠোর পরিশ্রম প্রশংসার যোগ্য।
তবে, তিনি উল্লেখ করেন, অনেক তরুণ অল্প বয়সেই বড় বড় বাধার মুখোমুখি হন। কিছু তরুণ আর্থিক সংকটের শিকার, আবার কিছু পরিবারের দায়িত্ব পালন করছেন। ভিন্নভাবে সক্ষম অনেককেও কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়।
জাইমা বলেন, তরুণদের সফল হওয়া ছাড়া যেন আর কোনো পথ নেই। তাদের জন্য রোল মডেল হতে পারে এমন একজন বাবা-মা, শিক্ষক বা প্রশিক্ষক, যিনি তাদের সম্ভাবনা দেখেন এবং সাহস দেন।
তিনি আরও বলেন, তরুণদের অনুপ্রেরণা পাওয়ার জন্য সব সময় বিদেশের দিকে তাকাতে হবে না। বাংলাদেশে অনেক অনুপ্রেরণীয় মানুষ রয়েছেন, যাদের গল্পের সঙ্গে তরুণরা নিজেদের মিল খুঁজে পায়।
সবশেষে, জাইমা বলেন, তরুণদের মেধা ও দক্ষতা বিকাশের জন্য সুযোগ তৈরি করা প্রয়োজন। তিনি প্রশ্ন তোলেন, যখন তরুণদের আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য যথেষ্ট করছি কি না।
অনলাইন ডেক্স 





















