ফ্রান্সের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে। অন্যদিকে, আর্জেন্টিনার কাছে হেরে ইংল্যান্ডও শেষ চার থেকে ছিটকে গেছে। এই দুই দল এখন মাঠে নামবে ‘তৃতীয় স্থান নির্ধারণী’ ম্যাচে।
এই ম্যাচটি ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশমের জন্য ডাগআউটে শেষ ম্যাচ হতে যাচ্ছে। তার অধীনে ফ্রান্স ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল এবং ২০২২ সালের ফাইনালে পৌঁছেছিল। দেশমের অধীনে ফ্রান্স টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করেছে। তাই, ফরাসিরা এই ম্যাচটি জিতে দেশমকে বিদায় জানাতে মুখিয়ে রয়েছে।
অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পের সামনে রয়েছে ব্যক্তিগত অর্জনের একটি বড় লড়াই। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ‘গোল্ডেন বুট’ জয়ের সুযোগ রয়েছে তার। বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির সমান ৮ গোল করেছেন এমবাপ্পে।
তবে অ্যাসিস্টের দিক থেকে এমবাপ্পে পিছিয়ে আছেন। মেসির ৪টি অ্যাসিস্টের বিপরীতে এমবাপ্পের রয়েছে ৩টি অ্যাসিস্ট। এই মুহূর্তে তিনি গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় স্থানে আছেন। ইংল্যান্ডের একটি গোল বা অ্যাসিস্ট এমবাপ্পেকে গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারে।
অনলাইন ডেক্স 





















