ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কটল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক ক্রেইগ গর্ডন ফুটবলকে বিদায় জানালেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২২০ Time View

দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টেনে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডন। বৃহস্পতিবার ৪৩ বছর বয়সী এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তার মাধ্যমে তার এই সিদ্ধান্তের কথা জানান।

গর্ডনের পেশাদার অভিষেক ঘটে ২০০১ সালে কাউডেনবিথে ধারে খেলার সময়। পরে তিনি ২০০৭ সালে ব্রিটিশ রেকর্ড ৯ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে প্রিমিয়ার লিগের ক্লাব সান্ডারল্যান্ডে যোগ দেন। ২০১৪ সালে স্কটিশ জায়ান্ট সেল্টিকে যোগ দিয়ে তিনি ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটান, যেখানে তিনি ছয় বছরে মোট ১২টি ঘরোয়া ট্রফি জেতেন।

২০২০ সালে গর্ডন তার শৈশবের প্রিয় ক্লাব হার্টসে ফিরে আসেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বারবার গুরুতর ইনজুরির সম্মুখীন হলেও মাঠে ফিরে আসেন। ২০০৪ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়ার পর তিনি স্কটল্যান্ডের হয়ে ৮৪টি ম্যাচ খেলেছেন।

গর্ডন তার অবসরের ঘোষণা দিয়ে লেখেন, ‘‘প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে। আমার স্বপ্ন ছিল আমার প্রিয় ক্লাব হার্টস ও দেশের হয়ে মাঠে নামা। আমি সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পেরেছি।’’

তিনি আরও বলেন, ‘‘আমি কখনোই চাইনি এই যাত্রা শেষ হোক, কিন্তু একসময় তো শেষ হতেই হয়। আমি আমার স্বপ্নগুলোর মাঝে বেঁচেছি এবং সেজন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’'

ক্রেইগ গর্ডনের বিদায়ের মাধ্যমে স্কটিশ ফুটবলে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটলো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য গ্রেপ্তার

স্কটল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক ক্রেইগ গর্ডন ফুটবলকে বিদায় জানালেন

আপলোড সময় : ০১:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬