ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির কড়া জবাব: বিশ্বকাপ ফাইনালে ওঠার পর সমালোচকদের উদ্দেশ্যে মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২২৯ Time View

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর অধিনায়ক লিওনেল মেসি সমালোচকদের কড়া জবাব দিয়েছেন। তিনি দাবি করেছেন, আর্জেন্টিনা দলের সাফল্য সম্পূর্ণ তাদের নিজস্ব যোগ্যতা ও পারফরম্যান্সের ফল।

বুধবার অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়লেও, মেসির দুটি অ্যাসিস্টে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ গোল করে দলকে জয় এনে দেন।

মেসি বলেন, "গত চার বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল। আমরা আবারও বিশ্বের সেরা দুটি দলের একটি হিসেবে ফাইনালে উঠেছি।" তিনি আরও যোগ করেন, "যদি আমরা হেরে যেতাম, তবে অনেকেই অনেক ফালতু কথা বলার সুযোগ পেত।"

মেসি এই ঐতিহাসিক জয়টি ফুটবলের কিংবদন্তি প্রয়াত ডিয়াগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, "নিঃসন্দেহে ডিয়াগো ওপর থেকে এই জয়টি দারুণভাবে উপভোগ করছেন।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য গ্রেপ্তার

মেসির কড়া জবাব: বিশ্বকাপ ফাইনালে ওঠার পর সমালোচকদের উদ্দেশ্যে মন্তব্য

আপলোড সময় : ১২:৪৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬