ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় আর্জেন্টিনার জয় উদযাপনের সময় তরুণের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২২৭ Time View

নেত্রকোণায় আর্জেন্টিনা ফুটবল দলের সেমিফাইনালে জয় উদযাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলি রায়ের একমাত্র ছেলে। তিনি নেত্রকোণা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার সময় দীপ্ত শহীদ মিনার মোড়ের সিঙ্গার শোরুম সংলগ্ন একটি ভবনের ছাদে উঠে বিজয় উল্লাসের ছবি ও ভিডিও ধারণ করার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

সেখানে উপস্থিত সমর্থকেরা তাকে দ্রুত উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দীপ্তকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য গ্রেপ্তার

নেত্রকোনায় আর্জেন্টিনার জয় উদযাপনের সময় তরুণের মৃত্যু

আপলোড সময় : ১২:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬