ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের সমাপনী অনুষ্ঠান আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড পারফর্ম করবেন।
ফিফা জানিয়েছে, অনুষ্ঠানটি স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) শুরু হবে। এরপর স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আইশোস্পিড ছাড়াও অনুষ্ঠানে মার্কিন অভিনেতা টম ক্রুজ, গায়িকা নিকোল শেরজিঙ্গার ও ইতালীয় সংগীতশিল্পী লরা পাউসিনি অংশ নেবেন। এবারের বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করছে।
ফাইনাল শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন গায়িকা জেনিফার হাডসন। এছাড়া, সুপার বোলের আদলে এবার বিশ্বকাপ ফাইনালে ১১ মিনিটের হাফটাইম শো অনুষ্ঠিত হবে, যেখানে কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারসহ আরও কয়েকজন শিল্পী পারফর্ম করবেন।
ফাইনালের টিকিটধারী দর্শকেরা ম্যাচ শুরুর প্রায় চার ঘণ্টা আগে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন এবং তাদের জন্য অতিরিক্ত প্রাক্-ম্যাচ বিনোদনের ব্যবস্থা থাকবে।
অনলাইন ডেক্স 





















