ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে মেসির পছন্দের রেফারি ইসমাইল এলফাথ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৩৪ Time View

আর্জেন্টিনা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এবং বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ফাইনালে ইংল্যান্ডের মোকাবিলা করবে। এই ম্যাচের জন্য মার্কিন রেফারি ইসমাইল এলফাথকে দায়িত্ব দিয়েছে ফিফা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, এলফাথকে পেয়ে খুশি লিওনেল মেসি। তারা উল্লেখ করেছে, কাতার বিশ্বকাপের ফাইনালে এলফাথ ছিলেন চতুর্থ কর্মকর্তা এবং মেজর লিগ সকারে (এমএলএস) মেসির ক্লাব ইন্টার মায়ামির কয়েকটি ম্যাচেও তিনি দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, ইংল্যান্ডের দ্য সান সংবাদমাধ্যম আর্জেন্টিনার 'ডার্ক আর্টস' বা কৌশলী খেলার ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছে এবং রেফারির বিষয়টিও আলোচনায় এনেছে।

ডেইলি মিরর গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের বক্তব্য তুলে ধরেছে। তিনি রেফারি নিয়ে বিতর্কে না গিয়ে বলেছেন, 'ফুটবলই সব কথা বলবে। আর রেফারিদের কাজ হলো তাদের দায়িত্ব পালন করা।'

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য গ্রেপ্তার

ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে মেসির পছন্দের রেফারি ইসমাইল এলফাথ

আপলোড সময় : ১১:৪৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬