ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৩৮ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আরিফুল ইসলাম (৩৫) নামে একজনের শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে। তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এ ঘটনা সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলিতে দেলোয়ার হোসেনের বাড়িতে ঘটে। দগ্ধ আরিফুল ইসলাম রংপুরের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া বাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। আহত অন্য তিন শ্রমিককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্যানিটারি মিস্ত্রি আব্দুল জলিল জানান, দেলোয়ার হোসেনের বাড়িতে ১৭ হাজার টাকার বিনিময়ে সড়ক কেটে তিতাস গ্যাসের সংযোগ দেওয়ার চুক্তি হয়েছিল। এর মধ্যে ২ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়। পরে স্থানীয় এক গ্যাস ঠিকাদারের মাধ্যমে কয়েকজন শ্রমিক নিয়ে রাতে কাজ শুরু করা হয়।

জলিলের ভাষ্য অনুযায়ী, মাটি খুঁড়ে পাইপ বের করে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হন। আহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের জন্য সংবিধান সংশোধনে ছাড়ের সুযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

আপলোড সময় : ১২:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬