ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২৩৯ Time View

মারা গেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মিডফিল্ডার আন্তোনিও উবালদো রাট্টিন। শনিবার (১১ জুলাই) ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

ক্লাব ফুটবলে আর্জেন্টাইন জায়ান্ট বোকা জুনিয়র্সের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক ছিলেন রাট্টিন। ১৯ বছর বয়সে ক্লাবটির যুব একাডেমি থেকে মূল দলে অভিষেক হওয়ার পর তিনি টানা ১৫ বছর নীল-হলুদ জার্সি গায়ে মাঠে খেলেছেন। বোকার হয়ে ৩৮২টি ম্যাচের সবকটিতেই শুরুর একাদশে ছিলেন তিনি। তার নেতৃত্বে ক্লাবটি ১৯৬২, ১৯৬৪ ও ১৯৬৫ সালের লিগ শিরোপা এবং ১৯৬৯ সালের কোপা আর্জেন্টিনা জয় করে।

জাতীয় দলের হয়ে রাট্টিন ১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন। তিনি ১৯৬২ সালের চিলি ও ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নিয়েছেন। আলবিসেলেস্তেদের হয়ে ২১টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে পাঁচটি ছিল বিশ্বকাপে এবং তিনটি কোপা আমেরিকায়। জাতীয় দলের হয়ে তিনি একটি গোলও করেছিলেন।

১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে রাট্টিন একটি বিতর্কিত ঘটনার জন্য বেশি পরিচিত। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জার্মান রেফারি রুডলফ ক্রাইটলাইন তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। সে সময় লাল ও হলুদ কার্ডের প্রচলন ছিল না। সিদ্ধান্ত মেনে নিতে না পেরে তিনি প্রায় ১০ মিনিট মাঠে অবস্থান করেন এবং মাঠ ছাড়ার সময় ব্রিটিশ পতাকা চেপে ধরেন। তার এই প্রতিবাদী আচরণ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য গ্রেপ্তার

মারা গেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন

আপলোড সময় : ১২:১৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬