সুইজারল্যান্ডের সেরা খেলোয়াড় ইয়োহান মানজাম্বি আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারছেন না। হাঁটুর ইনজুরির কারণে তিনি এই গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিতে পারবেন না।
২০ বছর বয়সী মানজাম্বি এবারের বিশ্বকাপে ২০০ মিনিট মাঠে কাটিয়ে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। তাঁর উপস্থিতিতে সুইজারল্যান্ড প্রতি ৯০ মিনিটে গড়ে ৩.৬টি গোল করেছে। তবে, মানজাম্বি ছাড়া খেলা ২৮০ মিনিটে মাত্র একটি গোল হয়েছে।
মানজাম্বি কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও ইনজুরির কারণে খেলতে পারেননি। এই চোটই তাঁকে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন বলেন, ‘দুর্ভাগ্যবশত, মানজাম্বির চোট আমাদের অনেক বড় ক্ষতি করে দিল। এটি সত্যিই বড় ধাক্কা। সে দারুণ ফর্মে ছিল এবং আনন্দ নিয়ে খেলছিল।’
অনলাইন ডেক্স 






















